শিরোনাম ::
মেডিক্যাল চেকআপের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাসপাতালে !
আন্তর্জাতিক ডেস্ক:
- আপডেট সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে।
সৌদি আরব এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরপর ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন।
ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিক্যাল পরীক্ষা করা হয়। ওই সময়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য বাদশাহ সালমান রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সৌদি বাদশাহের ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। ওই সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দেয়।














