ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার (১০ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করে।

পদত্যাগপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রলায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩০ জুন ২০২১ নং ৩৭,০০,০০০০.০৭৬,১১.০০১.২১.১৯৩ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী আমি ২১ আগস্ট ২০২১ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য হিসাবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগ পত্রটি গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক টিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।

আল্টিমেটামের মধ্যেই গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সব হলের প্রভোস্ট বডি রেজিস্ট্রার দপ্তরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের কথা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ

আপডেট সময় : ০২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪