ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনপিতে রদবদল; সিলেট বিভাগে দায়িত্ব পেলেন জি কে গৌছ ও মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হয়েছে।

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে করা হয়েছে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীকে করা হয়েছে সহ-সাংগঠনিক সম্পাদক।

শনিবার (১৫ জুন) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটির এ তথ্য জানানো হয়।

এছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হয়েছে জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ ও আসলাম চৌধুরী এফসিএ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বেবী নাজনীন, খালেদ হোসেন চৌধুরী পাহিনকে।

যুগ্ম মহাসচিব হয়েছেন আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী সাইয়েদুল আলম বাবুল (ঢাকা বিভাগ), সৈয়দ শাহীন শওকত খালেক (রাজশাহী বিভাগ), শরিফুল আলম (ময়মনসিংহ বিভাগ) মনোনীত হয়েছেন।

প্রচার সম্পাদক করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে। এছাড়া ড. মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক; শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক; আমিরুল ইসলাম খান আলীমকে সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ; নজরুল ইসলাম আজাদকে সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); অধ্যাপক আমিনুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ); মীর হেলাল উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ); আবু ওয়াহাব আকন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মনোনীত করা হয়েছে।

সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাহিদ খান; সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মুহাম্মদ আমান উল্লাহ; সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলীকে মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি।

পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় কমিটিতে কেবল সদস্য হিসেবে রয়েছেন জালাল উদ্দিন মজুমদার (সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগাম বিভাগ); সৈয়দ জাহাঙ্গীর আলম (সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ); সায়েদুল হক সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ); চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক (সহ-কৃষি বিষয়ক সম্পাদক); এস এম গালিব (সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)।

এছাড়া কয়সর এম আহমেদ (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি); মহিউদ্দিন আহমেদ ঝিন্টু (সুইডেন) গাজী মনির (ডেনমার্ক), রাশেদ ইকবাল খানকে (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ছাত্রদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপিতে রদবদল; সিলেট বিভাগে দায়িত্ব পেলেন জি কে গৌছ ও মিফতাহ্ সিদ্দিকী

আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪