ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় চলন্ত সিএনজিতে থাকা নারী আহত, পরিবারের দাবি গুলিবিদ্ধ 

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

বগুড়ায় বিকট শব্দে চলন্ত সিএনজিতে থাকা জুলেখা খাতুন নামে এক মহিলার দুইটি দাঁত ভেঙে গেছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুলেখা খাতুন শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বাস করেন। 

জুলেখার ছেলের দাবি, তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ওই নারী গুলি বা অন্য কিসের আঘাতে আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন জানান, বিকেলে গোহাইল থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বগুড়া শহরে আসছিলেন। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিলেন। বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় বিকট শব্দ শুনতে পান এবং তার মা ঠোঁটের নিচে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে তার দুইটি দাঁত ভেঙে যায়। পরে তিনি তার মাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো বলেন, শব্দ শুনে গুলির মতো মনে হয়েছে। গুলি করলেও আমাদের উদ্দেশ্যে ভুল করে তারা করতে পারে।  

বগুড়া শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছেন কী না, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আমরা এখনো গুলির কোনো আলামতও পাইনি। এক্স-রে করার পর বিস্তারিত বলা যাবে।

তথ্যসূত্র: ডেইলি-বাংলাদেশ.কম

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়ায় চলন্ত সিএনজিতে থাকা নারী আহত, পরিবারের দাবি গুলিবিদ্ধ 

আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪