ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

পুলিশের নতুন আলী হোসেন ফকির নতুন আইজিপি

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আলী হোসেন ফকির বর্তমান আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তাঁর চুক্তির প্রায় ৯ মাস বাকি থাকতেই নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি পুলিশ বিভাগে যোগ দেন। কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে দায়িত্ব পালনসহ নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট এবং এপিবিএন খুলনা-৩, ঢাকা-৫ ও সিলেট-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানায় জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
জনস্বার্থে নতুন এই নিয়োগকে পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

পুলিশের নতুন আলী হোসেন ফকির নতুন আইজিপি

আপডেট সময় : ০৯:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬