ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পদত্যাগ করলেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেট বরাবরে ব্যক্তিগত কারণ দেখিয়ে এক পত্রে এই পদত্যাগ পত্র প্রদান করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেটের পক্ষে পদত্যাগপত্রটি গ্রহণ করে সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।

প্রধান শিক্ষকের পদত্যাগের খবর পেয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। প্রধান শিক্ষক গৌরা ঘোষের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। তার ফলে গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদত্যাগ করলেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ

আপডেট সময় : ০২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪