ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে: ইমদাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে। অনেক সময় চলে গেছে। আপনারা কোনো সংস্কারই করতে পারেননি। শেখ হাসিনার গণহত্যার বিচার শুরু করতে পারেননি। সংস্কার করা আপনাদের কাজ না। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।

তিনি আরোও বলেন, অন্তবর্তী সরকার কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নার্সেস এসোসিয়েশন সিলেটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতালের আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে ও নার্সেস এসোসিয়েশন সিলেটের সদস্য সচিব ইমরান আহমদ তাপাদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ মজুমদার।

উপস্থিত ছিলেন নার্সেস এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ইকরামুল আজিজ চৌধুরী, সাকিব আহমদ, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনওয়ারা বেগম, কবিতা বিনতে কাবির, রেনোয়ারা আক্তার, আছমা বেগম, হাদিয়া আক্তার, গোলাম এহিয়া চৌধুরী, ইব্রাহিমসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে: ইমদাদ চৌধুরী

আপডেট সময় : ০২:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫