ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, প্রমাণের পরও ‘তিরস্কার’ দণ্ডে পার পেলেন পুলিশ সুপার হান্নান!

ধুমপান নিয়ন্ত্রণে জনসচেতনতা অপরিহার্য -ড. মুস্তাফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

সিলেটে জেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, সিলেট আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন আল জুনায়েদ।

প্রধান অতিথি বলেন, ধুমপান নিয়ন্ত্রণে জনসচেতনতা অপরিহার্য ।মানুষকে সচেতন করতে পারলে আইনের প্রয়োগ সহজ হয়। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, যে যেখানে যে পদে আছেন কাজ করুন। এই পদে তো আপনি বেশীদিন থাকতে পারবেন না।তাই এ সুযোগকে কাজে লাগানোর আহবান জানিয়ে তিনি বলেন, কাজের সাথে প্রেম তৈরী করতে হবে। তিনি বলেন,প্রত্যেককে নিজ নিজ পরিবার থেকে ধুমপান প্রতিরোধের কাজ শুরু করতে হবে। বেশী বেশী উপন্যাস পড়লে জ্ঞানার্জন হয় এই কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের বাস্তবায়নে জানাটা জরুরী।

সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী দের ৫টি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন বিষয়ে গ্রুপ ডিসকাশন হয়। পরে পৃথক পৃথক ভাবে প্রতিটি দল কর্মশালায় পরামর্শগুলো উপস্থাপন করে।তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট,পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধুমপান মুক্তকরণ,তামাকবিরোধী প্রচার প্রচারনা, তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ, তামাক নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ইত্যাদি বিষয়ে গ্রুপভিত্তিক আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধুমপান নিয়ন্ত্রণে জনসচেতনতা অপরিহার্য -ড. মুস্তাফিজুর রহমান

আপডেট সময় : ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫