ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে- হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাব, আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না। যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবেন।

তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা জিনিসপত্রের দাম নিয়ে আসুন। না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে।

সেখানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা চরিত্র পাল্টে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

সারজিস আলম বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নানা উপায়ে ফ্যাসিস্টদের লোকজন বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। ছোটখাটো লোভ সামলাতে না পারলে ২৪ এর আন্দোলনের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যতদিন না আসছে ততদিন ফ্যাসিস্টের দোসর যারা ছিল তারা বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের মধ্যে বিভিন্ন স্বার্থের লোভ তৈরি করবে এবং সবশেষে আপনাদের একদলের সঙ্গে আরেক দল তৈরি করে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত করবে আর তারা ফায়দা লুটবে। আপনারা প্রত্যেকে নিজেদের জায়গায় সচেতন থাকবেন।

যতদিন পর্যন্ত ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে- হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪