ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সিলেটে ‘গ্রাম’ ব্র্যান্ডিং উদ্বোধন

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে একযোগে কাজের আহ্বান ভারতের হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

রিজিওনাল আর্টিজান মুভমেন্ট সাউথ এশিয়ার ‘গ্রাম’ ব্র্যান্ডিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নারী উদ্যোক্তাদের সমর্থনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস।

রোববার নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের ‘স্পাইসি রেস্টুরেন্ট’-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “তৃণমূল নারী উদ্যোক্তাদের পণ্য সহজে বাজারজাত করতে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে ‘গ্রাম’ ব্র্যান্ড একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং ক্রেতারাও মানসম্মত পণ্য ক্রয় করতে পারবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের ডেপুটি ডিরেক্টর তানভীর আহমেদ, বিসিকের ডিজিএম এম. সোহেল হাওলাদার, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশ গুপ্তা, সিলেট ও দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও কৃষি বিপনন, বিসিক, বিএমইটি, ইবিএল, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ‘গ্রাম’-এর শোরুম পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান দেখে প্রশংসা জানান। তিনি আশ্বাস দেন, তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য সকল ধরণের সহযোগিতা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কারুশিল্পীদের জীবনমান উন্নয়ন, দেশীয় পণ্যের ব্র্যান্ডিং এবং দক্ষিণ এশীয় অঞ্চলে স্থানীয় উদ্যোগকে সমর্থন করার বিষয়েও আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ‘গ্রাম’ ব্র্যান্ডিং উদ্বোধন

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে একযোগে কাজের আহ্বান ভারতের হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬