ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

চবি ছাত্রশিবিরের ইফতারে বিতর্ক: দাতব্য তহবিল শিক্ষার্থীদের জন্য ব্যবহারের জন্য উত্তলিত ! 

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ইফতারের জন্য ব্যবহার করা অর্থ সরাসরি দরিদ্র ও যুদ্ধকবলিত মানুষের সহায়তার জন্য বরাদ্দকৃত ছিল।

গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কয়েক হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করে ইসলামি ছাত্রশিবির। ইফতারের জন্য অর্থ সরবরাহ করেছে তুরস্কভিত্তিক আধাসরকারি দাতব্য সংস্থা Turkiye Diyanet Foundation। সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ধনীদের যাকাত, ফিতর ও সদকাহ সংগ্রহ করে তা দরিদ্র ও যুদ্ধকবলিত দেশের মানুষের মধ্যে বিতরণ করে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক দাতব্য তহবিলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার আয়োজনের জন্য ব্যবহার করা কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য। তাদের মতে, তহবিল মূলত যুদ্ধকবলিত ও দারিদ্রগ্রস্ত মানুষের সহায়তার জন্য বরাদ্দ, তাই অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা উচিৎ নয়।

বিশ্ববিদ্যালয় ও ছাত্রশিবির এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেক বিশ্লেষক মনে করছেন, দাতব্য তহবিল ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও মূল উদ্দেশ্য রক্ষা করা জরুরি। বিশেষ করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা থেকে অনুদান প্রাপ্ত অর্থ ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ভবিষ্যতে বিতর্কের জন্ম দিতে পারে।

উল্লেখ্য, ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি এবং আয়োজনের আকার বেশ বড় ছিল। এটি এলাকার ও বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দাতব্য তহবিল ব্যবহারের নীতি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চবি ছাত্রশিবিরের ইফতারে বিতর্ক: দাতব্য তহবিল শিক্ষার্থীদের জন্য ব্যবহারের জন্য উত্তলিত ! 

আপডেট সময় : ১২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬