সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী
- আপডেট সময় : ১২:০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬৫৮ বার পড়া হয়েছে
- এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি মিডিয়াম) এর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অপ্সরা আলতাফ চৌধুরী। সে এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং কামরুন্নাহার চৌধুরী তিন্নির একমাত্র মেয়ে।
অপ্সরার এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিজের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা তার এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষ করে নিশু মিস, স্বপন স্যার, পার্থ স্যার ও শিশির স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের ভালোবাসা, আন্তরিকতা ও সঠিক দিকনির্দেশনা অপ্সরার সাফল্যের পথকে আরও সহজ করেছে বলে তারা উল্লেখ করেন।
ভবিষ্যতে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায় অপ্সরা। তার পরিবারের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
অপ্সরার এই অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, তিনি যেন অপ্সরাকে নেক, আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে তোলেন এবং ভবিষ্যতে তার স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেন।









