ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ

১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রায় ৪৭ লাখ ১০ হাজার টাকা

দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারের দানবাক্সে ১৮ দিনে জমা হওয়া অর্থ ও মূল্যবান সম্পদের গণনা সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে দানবাক্স খুলে অর্থ ও সম্পদ গণনা করা হয়।

গণনা শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দানবাক্স থেকে বাংলাদেশি মুদ্রায় মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গণনা করা সব অর্থ জেলা প্রশাসকের নামে খোলা ব্যাংক হিসাবে জমা রাখা হবে। মাজার, দরগাহ মসজিদ ও মাদ্রাসার অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির পরবর্তী সভা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী এক মাসের মধ্যে অর্থ ব্যবস্থাপনা ও পরিচালনার একটি নীতিমালা চূড়ান্ত করা হবে।

গণনায় পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াল, যুক্তরাষ্ট্রের ডলার, ভারতের রুপি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, হংকং, ইউরোপীয় ইউনিয়ন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও সিঙ্গাপুরের মুদ্রা।

এছাড়া দানবাক্সে ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণ সদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রৌপ্য পাওয়া গেছে।

দান হিসেবে পাওয়া একটি গরু ও ৬৫টি ছাগলের মধ্যে গরু ও ৪০টি ছাগল রান্না করে খাওয়ানো হয়েছে। বাকি ২৫টি ছাগল বিক্রি করে ১ লাখ ১৫ হাজার ৪০৩ টাকা পাওয়া গেছে।

গণনা কার্যক্রমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ গণনার পর থেকে গত ১৮ দিনের দান এই দানবাক্সে জমা হয়েছিল। প্রশাসনের দাবি, উন্মুক্ত পরিবেশে গণমাধ্যম ও সাধারণ মানুষের উপস্থিতিতে দানবাক্সের অর্থ গণনার মাধ্যমে স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রায় ৪৭ লাখ ১০ হাজার টাকা

দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত

আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬