সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার
- আপডেট সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সিলেটে আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার কার্যক্রম। উদ্বোধনী দিনে সকাল ৯টায় নগরীর টিলাগড় পয়েন্টে কৃষক বাজার এবং বিকাল ৩টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে এসএমই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ।
বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক । সভায় জানানো হয়, -এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার ও বিক্রয় বৃদ্ধিই এ মেলার মূল লক্ষ্য।
মেলায় হস্তশিল্প, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্যের স্টল থাকবে। কৃষকদের পণ্য বিক্রি না হলে ন্যায্যমূল্যে তা ক্রয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় আমদানিকৃত পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে, বসানো হবে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে।
অন্যদিকে, টিলাগড় পয়েন্টে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক বাজার চালু থাকবে, যেখানে প্রান্তিক কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত শাক-সবজি ও অন্যান্য পণ্য বিক্রি করতে পারবেন এবং ক্রেতারা ভেজালমুক্ত পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহের সুযোগ পাবেন। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার , এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ সম্পাদক , সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক , সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি , সাধারণ সম্পাদক , সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি , ক্রীড়া সম্পাদক , পাঠাগার সম্পাদক , বিসিকের ডিজিএম , জেলা আনসার ভিডিপির সহকারী পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা আশা করছেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।













