ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

ঈদের আনন্দ সবার -সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই মানবিকতা: ইমদাদ হোসেন চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সমাজের সকল মানুষের জন্য। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ২টায় সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকায় ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের যৌথ উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আহমেদ শামীমের মতো প্রবাসীরা এগিয়ে এলে সমাজের দুঃখী ও অসহায় মানুষ উপকৃত হবে এবং মানবিক সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি খালেদ আহমদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ।

ঝরনা তরুণ সংঘের প্রতিষ্ঠাকালীন সাহিত্য সম্পাদক ও প্রবাসী সদস্য আহমেদ শামীমের সৌজন্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আরিফ, দপ্তর সম্পাদক মুহিনুর রহমান এবাদ, প্রচার সম্পাদক মাহবুব আলম, ধর্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল, অর্থ সম্পাদক আলী আফসরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের আনন্দ সবার -সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই মানবিকতা: ইমদাদ হোসেন চৌধুরী

আপডেট সময় : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬