সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম
- আপডেট সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সিলেট:
আবুল কাহের চৌধুরী শামীম-কে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
তিনি সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একসময় তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত কাহের শামীম জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত।
গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দল ওই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরী-কে মনোনয়ন দেয়। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাহের শামীম নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন এবং দলীয় প্রার্থীর পক্ষে মাঠে সরব ভূমিকা পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রার্থীর বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তার নেতৃত্বে সিলেট জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।












