ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট-মৌলভীবাজার সফরে যাচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩৭৯ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ৭ মার্চ থেকে ৯ মার্চ ২০২৬ পর্যন্ত তিন দিনের সরকারি সফরে সিলেট ও মৌলভীবাজার জেলা পরিদর্শন করবেন।

মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, সফরের প্রথম দিন ৭ মার্চ সন্ধ্যায় তিনি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

৮ মার্চ সকালে মন্ত্রী জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সিলেটে নিজ বাসভবনে যাবেন এবং সন্ধ্যায় ময়মনসিংহ সমিতি, সিলেট আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

সফরের তৃতীয় দিন ৯ মার্চ সকালে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করবেন এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারে গিয়ে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন।

এছাড়া সফরকালে তিনি কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে তার দাদা-দাদীর কবর জিয়ারত, বরুণা মাদ্রাসা পরিদর্শন এবং পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরদিন তিনি গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। সফর শেষে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

সরকারি এ সফরে মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলাম মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-মৌলভীবাজার সফরে যাচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬