আলতাফ হোসেন চৌধুরী জুয়েল সভাপতি, ডাঃ ফজলুল হক সোহেল সম্পাদক
এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০১:১৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬–২০২৮ সেশনের জন্য ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলতাফ হোসেন চৌধুরী জুয়েলকে সভাপতি এবং ডা. মো. ফজলুল হক সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ঝেরঝেরী পাড়ার প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শামসুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ ঘোষণা দেন বিদায়ী আহ্বায়ক জনাব আহমদ জুলকারনাইন। সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন মাওলানা মাহমুদ শোয়াইব, মনসুর লশকর, আব্দুস শহীদ লশকর বশির, ডা. সাহেদ আহমদ ও সাইফুল আলম সিদ্দিকী টিপু। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল ফজল, ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, মুশফিক উস সামাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কার্যকরী কমিটিঃ (২০২৬–২০২৮)
☞সভাপতি: আলতাফ হোসেন চৌধুরী জুয়েল
☞সহ-সভাপতি:
১. মাহবুব আহমদ চৌধুরী
২. তারেক আহমদ খান
☞সাধারণ সম্পাদক: ডা. মো. ফজলুল হক সোহেল
☞যুগ্ম সম্পাদক: মাশারুল হক
☞সাংগঠনিক সম্পাদক: ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান বাবু
☞কোষাধ্যক্ষ: মাওলানা আহমাদ শামসুদ্দিন
☞ক্রীড়া সম্পাদক: রাহাত খান মুন্না
☞সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আজিজুল হক আবিদ
☞দফতর সম্পাদক: শামসুর রহমান কামাল
☞ধর্ম সম্পাদক: মাওলানা আছাদ খান
☞সমাজকল্যাণ সম্পাদক: মো. তাহছিন উদ্দিন চৌধুরী
☞প্রচার সম্পাদক: ইসলামুল হক
উপদেষ্টা পরিষদঃ
১. আতাউর রহমান
২. মনসুর লশকর
৩. অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল
৪. মাওলানা মাহমুদ শোয়াইব
৫. অ্যাডভোকেট আবুল ফজল
৬. ডা. সৈয়দ মো. খসরু
৭. ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না
৮. ফয়জুল ইসলাম বাবুল
৯. মুশফিক উস সামাদ চৌধুরী
কার্যকরী সদস্যঃ
১. সৈয়দ মোস্তফা বেলাল (লাহিন)
২. শওকত হোসেন খান
৩. মইনুর রশীদ চৌধুরী (শাহীন)
৪. আমিনুর রশীদ চৌধুরী ফয়ছল
৫. দেলোয়ার আহমদ (লাকি)
৬. সাইফুল আলম সিদ্দিকী টিপু
৭. ডা. সাহেদ আহমদ
বিঃদ্রঃ পরবর্তীতে আলোচনাসাপেক্ষে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ক্রীড়া উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা রাখবে এবং এলাকার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।













