ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি কৌশলপত্র বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

সিলেট, ১৮ ফাল্গুন (০৩ মার্চ):

সিলেটে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা-২০২৫’ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কৌশলপত্র বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেক সময় মেয়েরা নিজেদের সমস্যার কথা পরিবারের সদস্যদের কাছেও খুলে বলতে পারে না। ফলে তারা শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপে ভোগে। তাই মেয়েদের জন্য মনের কথা প্রকাশের নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। সমাজে অন্যান্য মৌলিক অধিকারের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সমতা ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বিভাগীয় কমিশনার।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আর্থিক প্রাক্কলনসহ পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়িত হলে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র নীতি ২০২১’ মুদ্রণ ও প্রকাশ করে অংশীজনদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং জাতীয় পর্যায়েও এ বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বাস্থ্যকর্মী, সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কৌশলপত্র বাস্তবায়নের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি কৌশলপত্র বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬