“দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে”—আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
- আপডেট সময় : ১০:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সিলেট, ২৮ ফেব্রুয়ারি:
নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সিলেট অনলাইন প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্রনেতাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব ব্যাপকভাবে বেড়েছে। যুগোপযোগী হওয়ায় মূলধারার গণমাধ্যমও ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। তবে অনলাইন সংবাদের উৎস বৃদ্ধি পাওয়ায় বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রচারের চ্যালেঞ্জও বেড়েছে। গুজব প্রতিরোধ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে সিলেট অনলাইন প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ নির্বাচন করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধাকে প্রাণ দিতে হয়েছে। আমি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং রূহের মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব পালন করছে এবং তাঁর ওপর আস্থা রেখে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। নগরীর বহুমুখী সমস্যা সমাধানে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি ইতিবাচকভাবে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন এবং সুন্দর নগরী গঠনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট-এর সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সিলেট অনলাইন প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সদস্যরা নিষ্ঠার সঙ্গে পালন করছেন। পবিত্র রমজান মাসে ত্যাগ ও আত্মশুদ্ধির চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং সকলের মঙ্গল কামনা করেন।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস সচিব (কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বাংলাদেশ বেতার সিলেট অফিসের সহকারী পরিচালক দেলওয়ার হোসেন ও ইকবাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো. ইরফানুজ্জামান চৌধুরী, ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট রফিকুল হাসান লোদী, সিলেট মহানগর শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাজু, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহিন আলম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, সাবেক কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী, মোশাহিদ আলী, সৈয়দ রাসেল আহমদ, সাংবাদিক দেবব্রত রায় দিপন, শাহিন আহমদ, খায়রুল আমিন রাফসান, নুরুল আলম আলমাস, জসিম উদ্দিন, ফাহিম আহমদ, আবুল হোসেন, জাকির আহমদ, আফরোজ খান, মোহাম্মদ নুরুল ইসলাম, নাহিদ আহমদ, শাহজাহান সাহেদ, মাহমুদ পারভেজ খান, এহিয়া আহমদ, শিপন চন্দ দাস, শেখ জাবেদ আহমদ, মাজহারুল ইসলাম সাদী, পাভেল আহমদ, ইব্রাহিম খান রনি, এম এ ওয়াহিদ চৌধুরী, সোহেল মিয়া, মো. আলমগীর আলম, সেলিম আহমদ, মইনুল হাসান আবির, ফারুক আহমদ, তাইনুল ইসলাম, উৎপল বড়ুয়া, আব্দুল বাছিত, প্রবাসী সদস্য জুনায়েদুর রহমান, মাহমুদুল হাসান নাইম ও মাহফুজ কাওসার ছাদি প্রমুখ।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন সাংবাদিক সমাজে সৌহার্দ্য, সংহতি ও পেশাগত দায়বদ্ধতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।















