ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
  • দলীয় সংকটের সময় কিছু নেতার দেশত্যাগের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল কাইয়ুম জালালি। তিনি দাবি করেছেন, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে সক্রিয় না থাকা ব্যক্তিরাই বর্তমানে নেতৃত্বের আসনে বসছেন।

গতকাল নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দল যখনই সংকটে পড়ে, তখন কিছু নেতা আত্মগোপনে চলে যান বা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। তার ভাষ্য, “আমরা যুদ্ধ করেছি, মারপিট করেছি, সংগ্রাম করেছি, জ্বালা-যন্ত্রণা সহ্য করে আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে এসেছি। এখন যারা সেই সময় পাশে ছিলেন না, তারাই এসে নেতৃত্ব দিচ্ছেন।”

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, এমদাদ হোসেন চৌধুরী, নাসিম হোসাইন এবং বদরুজ্জামান সেলিমসহ আরও কয়েকজন নেতা দলীয় সংকটের সময় দেশত্যাগ করেছেন।

জালালি পংকি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না হলে তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়তে পারে।

তিনি দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান। এ বিষয়ে অভিযুক্ত নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি

আপডেট সময় : ০৫:২৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬