ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – সিলেট অঞ্চলের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালে গঠিত হয় পরিষদের সিলেট অঞ্চল শাখা।

মহান অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় রফিক, সালাম, বরকত, সফিউর ও জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক বুকের তাজা রক্ত ঢেলে দেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই শৃঙ্খলমুক্ত হয় বাংলাভাষা। ভাষা শহীদদের এই মহান আত্মদান আজও জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। এর আগেই নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বরাবরের মতোই ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। বিপুল মানুষের উপস্থিতি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে অতিরিক্ত বেগ পেতে হয়নি। ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একুশের চেতনায় মুখর হয়ে ওঠে সিলেট।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – সিলেট অঞ্চলের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬