ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেট অনলাইন প্রেসক্লাব-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
  • মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন—কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, সাধারণ সদস্য মো. আলমগীর আলম, এম এ ওয়াহিদ চৌধুরী, মিজান মোহাম্মদ, নো. আবুল হোসেন, উৎফল বড়ুয়া, খায়রুল আমিন রাফসান, নাহিদ আহমদসহ অন্যান্য সদস্যরা।

নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ভাষার মর্যাদা রক্ষায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট অনলাইন প্রেসক্লাব-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬