শিরোনাম ::
সিলেট সরকারি মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সামছুল ইসলামকে অভিনন্দন
আহমদ নাহিদ
- আপডেট সময় : ০৪:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩৬ বার পড়া হয়েছে
সিলেট সরকারি মহিলা কলেজ-এর নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব সামছুল ইসলামকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত পর্যায়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শুভেচ্ছা প্রদানকারীরা।
তাঁর সুদক্ষ নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও প্রত্যাশা করা হয়।
নবনিযুক্ত অধ্যক্ষ সামছুল ইসলাম তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।















