ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

আঞ্চলিক তথ্য অফিস সিলেটে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে সহায়ক হয়।

শুক্রবার সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতরের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদফতর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সচেতনতামূলক বিভিন্ন কনটেন্ট, টিভিসি, থিম সং, বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে দেশের বিভিন্ন বিভাগে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, গণভোট নিয়ে তরুণ সমাজ অত্যন্ত উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাসকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে গ্রামের সাধারণ জনগণ ও নারীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। গণভোট কী, কেন এবং কীভাবে ভোট দিতে হবে—এ বিষয়ে জনগণের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। তাই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা এবং আচরণবিধি সহজ ও বোধগম্যভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে।

উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ্দীন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।

এ সময় সিনিয়র তথ্য অফিসার কে. এম. খালিদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য অফিসার বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন এবং নির্বাচন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আঞ্চলিক তথ্য অফিস সিলেটে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার

আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬