ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, গণভেোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো অশুভ শক্তি যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। দীর্ঘ সময় ভোটের অধিকার প্রয়োগ করতে না পারায় মানুষ ভোটকেন্দ্রের যাওয়ার জন্য মুখিয়ে আছে। মানুষের মাঝে উৎসবের আমেজ ধরে রাখার দায়িত্ব আমাদের।

তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করতে এবারের গণভোটের গুরুত্ব অপরিসীম। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা প্রার্থীরা করলেও গণভোটের প্রচার স্বয়ং রাষ্ট্র করছে। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারকে সমুন্নত করতে গণভোটে ইতিবাচক রায় দেওয়া সকল নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। কোনো সচেতন নাগরিক যদি অবৈধ অস্ত্রের সন্ধান দেয় তবে তার তথ্য গোপন রাখা এবং তাকে পুলিশ কর্তৃক পুরস্কৃত করার বিষয়টি ভালোভাবে প্রচার করতে হবে। অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন। এসময় তিনি খনিজ সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা, জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা, নির্বাচনের আগে রিসোর্ট ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়ানো, ফার্মাসিতে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রি না করা, ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ না রাখার ব্যাপারে অভিযান পরিচালনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমানের সঞ্চালনায় সভায় বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬