ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভমুখর মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার দুপুর ১২টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন কোর্ট পয়েন্টে সিলেট বিভাগীয় মোবাইল বিজনেস কমিউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে ঘিরে কোর্ট পয়েন্ট এলাকায় ব্যানার–প্ল্যাকার্ড হাতে নানা স্লোগানে মুখর হয়ে ওঠেন ব্যবসায়ীরা।

মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন মার্কেটের অসংখ্য মোবাইল ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন।
সারাদেশের মতো সিলেটেও সেদিন অধিকাংশ মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা এ কর্মসূচিতে সংহতি জানান।

কর্মসূচিটি ছিল স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ।

“এনইআইআর জটিলতা ও সিন্ডিকেটে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এনইআইআর ব্যবস্থার নানা জটিলতা, একচেটিয়া সিন্ডিকেটের দৌরাত্ম্য ও সীমিত আমদানি নীতির কারণে যেমন সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি মোবাইল ব্যবসা পড়েছে চরম সংকটে।

তাদের দাবি—

➤এনইআইআরকে ব্যবসাবান্ধব ও গ্রাহকবান্ধব করে সংস্কার করতে হবে

➤বাজার থেকে সিন্ডিকেট প্রভাব সম্পূর্ণভাবে দূর করতে হবে

➤মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ নিশ্চিত করতে হবে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
জাকুয়ান আহমদ, মাছুম আহমেদ, মোঃ মূসা, সুমন আহমেদ, রুমেল আহমেদ, শুভ আহমেদ, ইয়াসিন আহমেদ, মোঃ আহাদ আহমেদ, মোঃ মাহতাব, মোঃ রুবেল আহমেদ, আলাল আহমেদ, ফখরুল আহমেদ, রাসেল আহমেদসহ মোবাইল বিজনেস কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এনইআইআর ও সিন্ডিকেটের ফাঁদে ফেলে আমাদের ব্যবসা ধ্বংস হতে দেওয়া হবে না।”

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দাবি মানা না হয়,
তবে পর্যায়ক্রমে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫