ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

জৈন্তাপুরে এনসিপির নাগরিক মতবিনিময় সভা

বিভেদের জায়গায় ঐক্য প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি -ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, বিভেদের জায়গায় ঐক্য প্রতিষ্ঠাই হল আমাদের রাজনীতির মূল লক্ষ্য। রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে মানুষ শোষিত, নিপীড়িত ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বৈষম্যের শিকার এদেশের জনগণ স্বাধীনতার ৫৪ বছরেও তার ন্যায্য মর্যাদা পায়নি। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে গণআকাঙ্খা পূরণে নতুন রাজনীতির প্রয়োজন অনিবার্য হয়ে উঠে। তিনি গণঅভ্যুত্থানের শক্তি শহীদ ও আহতদের সমন্বয়ে তরুণদের নেতৃত্বে গড়ে উঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যুক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান। এনসিপি রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণ করে জনগণের প্রত্যাশা পূরণ করতে চায়।

নুরুল হুদা জুনেদ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা সদরে এক নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য নাজিম উদ্দিন সাহান ও এনসিপির জেলা সংগঠক ফয়সল আহমদ।

নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি গোলাম সারোয়ার বেলাল, জৈন্তাপুর উপজেলা শিক্ষা কমিটির সদস্য শিক্ষক মো. আলমগীর হোসাইন, সাংবাদিক রাসেল মাহফুজ, শ্রমিক নেতা আনোয়ারুল আম্বিয়া, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য ইমাম উদ্দিন, ব্যবসায়ী হোসাইন আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক প্রণব দাস, ফটো সাংবাদিক হোসেইন মিয়া, আন্দোলনকারী শিক্ষার্থী নজরুল ইসলাম , কামরুল ইসলাম, সৌরভ দেব অনিক, শাকিল আহমদ, ব্যবসায়ী হাবিব উল্লাহ, রফিকুল ইসলাম, এনাম আহমদ,জসীম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে এনসিপির নাগরিক মতবিনিময় সভা

বিভেদের জায়গায় ঐক্য প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি -ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫