ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভ্যাট বাড়লে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি !

মোহাম্মদ শাহজাহান, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

ভ্যাট বাড়ানোর উদ্যোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে ওসমানীনগরের রেস্তোরাঁ মালিক সমিতি। সরকারে অযোক্তিক ভ্যাট হার আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনা না হলে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।

১৬ (জানুয়ারী) বৃহস্পতিবার সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ১১টায় রেস্তোরাঁ মালিক সমিতির সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার বেশ কয়েকটি রেস্তোরার মালিক, পরিচালক ও কর্মচারীরা অংশ নেন।

ওসমানীনগর উপজেলা রেস্তোরাঁ মালিক সমিতির সমন্বয়ক গোয়ালা বাজার রাজভোজন রেস্তোরার স্বত্বাধিকারী আব্দুল আহাদ সিকদার বলেন, রেস্তোরাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও একটি ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। এটা রাজধানী ঢাকা নয়, মফস্বল এলাকায় পৃথিবীর কোথাও খাবারে এত ভ্যাট নেই বলে তিনি অভিযোগ করেন।

এসময় উপস্হিত ছিলেন রাজভোজন রেস্তোরার পরিচালক পায়েল আহমদ সিকদার, বিসমিল্লাহ রেস্তোরার স্বত্বাধীকারী কাঁচা মিয়া, পরিচালক সুহেল আহমদ, সাজু রেস্তারার মালিক জুয়েল আহমদ, পরিচালক তপু আহমদ, রান্না ঘর রেস্তোরার মালিক আরিজ মিয়া, রাজ ভোজনের পরিচালক চন্দন ভৌমিক, সুহেল আহমদ, ওয়েটার আতিকুর রহমান, বাবুর্চি তহিদুল ইসলাম, ক্লিনার তুহেল আহমদ, চায়নিক সেপ বাবুর্চি খায়রুল হক, সহকারী বাবুর্চি আনোয়ার হোসেন, নয়ন আহমদ, বদরুল ইসলাম, প্লেট বয় শাহীন আহমদ, রুটি কারিগর, সৌরব হোসেন, ওয়েটার জাকারিয়া আহমদ, সাকিল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভ্যাট বাড়লে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি !

আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫