ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : কাইয়ুম চৌধুরী

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের অব্যাহত আন্দোলন-সংগ্রমের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বক্ষেত্রে পরিবর্তনের ছুয়া লেগেছৈ। এই দেশটা কারো একার নয়, ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ সবার। সবাই দেশের সমান নাগরিক। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমর একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার বিকালে জৈনপুরে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য শত বছরের। এখানে একসাথে রোজা ও পূজা পালিত। সিলেটের সর্বধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। একটি কুচক্রী মহল ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুগভীর চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না।

এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ এনামুল হক, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম ও সদস্য সুহেল ইবনে রাজা।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিব্রত ভৌমিক চন্দন বাবু, জনার্দন চক্রবর্তী, অধ্যাপক প্রতাপ চৌধুরী, পীযুষ দেব, দীপংকর পাল, মিন্টু দাশ, নারায়ণ চক্রবর্তী ও শুভ্র পুরকায়স্থ প্রমুখ।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির সভাপতি দক্ষিণ সুরমা উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : কাইয়ুম চৌধুরী

আপডেট সময় : ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪