ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

সিলেটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পঞ্চাশ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে।

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গতকাল ১লা জুলাই এয়ারপোর্ট থানার আওতাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ)/ সুজিত চক্রবর্তী, সঙ্গীয় এটিএসআই /মোঃ জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকায় দিবাকালীন টহল ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে দুপুর আড়াইটার দিকে আম্বরখানা পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকার পূর্ব চৌকিদেখী বাঁশবাড়ী গলিতে অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় অফিসার ফোর্সসহ গলির মেডিসিন কর্নার দোকানের সামনে অভিযান চালিয়ে দৌড়ে পালানোর সময় অফিসার ও ফোর্স এর সহায়তায় মোঃ আলা উদ্দিন (৩২) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধৃত আসামী-কে জিজ্ঞাসাবাদে জানায়, তার নাম মোঃ আলা উদ্দিন (৩২), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- মঙ্গলকাটা, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- রমজান মিয়ার কলোনী, বাঁশবাড়ী গলি, পূর্ব চৌকিদেখী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট তে বসবাস করে। ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-১, তাং-০১/০৭/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪