ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ঢাকা, ৮ এপ্রিল ২০২৬:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ। বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকল পক্ষ এই যুদ্ধবিরতি যথাযথভাবে মেনে চলবে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধানের পথে এগিয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে, যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত সকল পক্ষের প্রতি প্রশংসা জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, যেকোনো বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং সেটিই হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ

আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬