ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০১:০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তবে সরকারি নিয়ম মেনে রাত ৮টার মধ্যে মেলা বন্ধ করতে হওয়ায় বেচাকেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

এ পরিস্থিতিতে মেলার সময় রাত ১১টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন আয়োজক ও ব্যবসায়ীরা।  তাঁদের দাবি, সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও রাত ৮টায় মেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যাশিত বেচাকেনা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।

মেলার আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেন, “স্থায়ী দোকান বা মার্কেটের ক্ষেত্রে মেলা ভিন্ন বিষয়। দেশের অন্যান্য জায়গায় রাত ১১টা পর্যন্ত মেলা চালু রয়েছে।”

তিনি আরও বলেন, এ মেলায় নারী উদ্যোক্তাদের পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ও সৃজনশীল পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। তাই তাঁদের ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির সুযোগ বাড়াতে মেলার সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  মাসব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাঁদের সৃজনশীল পণ্য, শিল্পসামগ্রী ও বিভিন্ন বাণিজ্যিক পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।

আয়োজক ও ব্যবসায়ীদের মতে, দিনের বেলায় কর্মব্যস্ততার কারণে অনেক ক্রেতা সন্ধ্যার পর মেলায় আসেন। ফলে রাত ৮টায় মেলা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা পর্যাপ্ত সময় নিয়ে কেনাকাটা করতে পারছেন না।  আয়োজক ও ব্যবসায়ীদের প্রত্যাশা, রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অনুমতি দেওয়া হলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি নারী উদ্যোক্তাসহ অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাঁদের পণ্য বিক্রির জন্য আরও বেশি সময় পাবেন।

এ কারণে দর্শনার্থীদের সুবিধা, নারী উদ্যোক্তাদের অগ্রগতি এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে মেলার সময় রাত ১১টা পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজক ও ব্যবসায়ীরা।  তবে মেলার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের

আপডেট সময় : ০১:০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬