ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

সিলেট ও শ্রীমঙ্গলে নাগরী’র উদ্যোগে কম্বল বিতরণ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০২:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

দেশে ও প্রবাসে বসবাসরত তরুণদের নিয়ে গঠিত সমাজকল্যাণমূলক সংগঠন নাগরী’র উদ্যোগে অসহায়- দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়ে শুক্রবার সম্পন্ন হয়েছে। পৃথক পৃথকভাবে বিভিন্নস্থানে কম্বল বিতরণকালে সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ কার্যক্রমে সংগঠনের সদস্যদের নিজেদের অর্থায়নে নগরীর সিলেট ক্বিনব্রিজ এলাকা, কাজীরবাজার ব্রিজ, সিলেট পুরাতন রেলস্টেশন ও নতুন রেলস্টেশন, শাহজালাল মাজার, চৌহাট্টা-আম্বরখানা এলাকাসহ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে থাকা ভাসমান অসহায়-দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন।

এছাড়াও বিগত সপ্তাহে প্রচন্ড শীতের সময় শ্রীমঙ্গল রেলস্টেশনে এবং স্টেশন সংলগ্ন এলাকায় ভাসমান মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।

২০২১ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত নাগরী সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় সাধ্যমতো কাজ করে যাচ্ছে।

পথশিশুদের কল্যাণে, অসহায়-দারিদ্রদের কল্যাণে, বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ, দুঃস্থদের ঘর নির্মাণ- মেরামত এবং বৃক্ষরোপনসহ নানারকম সমাজকল্যাণমূলক কাজ করে আসছে নাগরী।

সমাজকল্যাণে আগ্রহী যেকোনো কিশোর-তরুণ নাগরী’র সাথে যুক্ত হতে পারেন। যুক্ত হতে ফেসবুকে নাগরী লিখে সার্চ দিলে নাগরীর পেইজ পাওয়া যাবে। যেকেউ নাগরীর সাথে যুক্ত হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেট ও শ্রীমঙ্গলে নাগরী’র উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট সময় : ০২:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪