ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

শনিবার ১৭ জানুয়ারি সকালে সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম।

বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও দুঃস্থ শিশুদের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিতের কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি সামাজিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে উপযুক্ত পরিবেশে বসবাসের সুযোগ তৈরি করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, এসব শিশুদের পরিচর্যা, শিক্ষা এবং বিনোদনের সুযোগ তৈরিতে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে।

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখতে পারে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় বেড়ে ওঠা শিশুদের প্রতিভা বিকাশে নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, শিশু পরিবার ও নিবাসে থাকা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সমীর মল্লিক ও মো. মোশাররফ হোসেন, উপপরিচালক দেবব্রত দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অধীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উৎফল বড়ুয়া
সিলেট

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

আপডেট সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬