ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেটে সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাস–পিকআপ সংঘর্ষ ও মোটরসাইকেল ধাক্কায় ঝরলো চার প্রাণ আকরাম হেইচসি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ “সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

সিলেটে পৃথক পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী ও ২ জুয়ারি আটক

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

সিলেট কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশ শুক্রবার ও শনিবার এ দুই অভিযান চালায়। ৪ ছিনতাইকারী ও ২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটককালে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৭৪ হাজারের মাঝে ৪৩ হাজার টাকা ও ২টি ধারালো চাকু জব্দ করে পুলিশ।

আটকরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে সাহেদ আহমদ (২০), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মনাফ মিয়া (৫৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁওয়ের আলতাব হোসেন আলতাফের ছেলে কামরুল (২৩) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা বাজিতপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সাগর (২৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার টুকচানপুর গ্রামের মতিনুর রহমান (৩০) ও তার ভাগনা জামিল হক (২০) শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট মহানগরের সুরমা মার্কেটের সামন দিয়ে হেটে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে আটক করে।

ঘ্টনার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এ মামলায় আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এসএমপি’র গোয়েন্দা টিম এয়ারপোর্ট থানাধীন চাষনী পীরের মাজার রোডস্থ শানু মিয়ার রিকশার গ্যারেজের ভিতরে খেলারত অব্স্থায় দুই জুয়াড়িকে আটক করে।

তারা হলেন, নগরীর ঝেরঝেরিপাড়া এলাকায় একটি কলোনির ভাড়াটিয়া কিতাব আলীর ছেলে মো. জিয়া মিয়া (৪৩) ও রায়হোসেন এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪১)।

পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরপূর্বক সে মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পৃথক পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী ও ২ জুয়ারি আটক

আপডেট সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪