ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

সাবেক কাউন্সিলর লিপন বক্স ডিবির হাতে আটক হলেও ছাড়িয়ে নিলো ‘যুবদল’!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা তৌফিক বক্স লিপনকে ডিবি পুলিশের হাত থেকে যুবদলের নেতাকর্মীরা ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৯টায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় নিজ কার্যালয়ের সামনে থেকে সাদা পোষাকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তাকে নিয়ে একটি সিএনজি অটোরিকশায় তোলা হয়। খবর পেয়ে যুবদলের কর্মীরা ঘটনাস্থলে পৌছেন এবং তৌফিক বক্স লিপনকে ডিবি পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেন বলে জানিয়েছেন সাংবাদিক বাবর হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের হাতে আটকের আগে তৌফিক বক্স লিপন কাউন্সিলরের কার্যালয়ের সামনে পূজা মন্ডপগুলোর কর্তৃপক্ষের কাছে অর্থ বিতরণ করছিলেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে তৌফিক বক্স লিপন’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আওয়ামী লীগপন্থী সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলররাও আত্মগোপনে চলে যান। ছাত্রজনতার আন্দোলনে দমনপীড়নের কারণে দায়ের করা একাধিক মামলায় তৌফিক বক্স  লিপনকেও আসামি করা হয়।  

সম্প্রতি দেশের সকল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে সরকার। কিন্তু মামলার আসামি এবং অপসারিত হওয়ার পরও তৌফিক বক্স লিপন সিটি করপোরেশনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।  
 
তথ্যসূত্রঃ দৈনিক শ্যামল সিলেট অনলাইন সংস্করণ
 
নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক কাউন্সিলর লিপন বক্স ডিবির হাতে আটক হলেও ছাড়িয়ে নিলো ‘যুবদল’!

আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪