ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

শিক্ষা জীবন শুধু ক্লাস রুমে নয়, জ্ঞানের বহুমাত্রিকতা ছড়িয়ে দিতে হবে – প্রফেসর ড. আশরাফুল আলম

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৭:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

কথা-কবিতা আর সুরের মূর্ছনা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।

গতকাল ২৮ অক্টোবর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে হল রুমে ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

ইংরেজি বিভাগের প্রধান (সহযোগী অধ্যাপক) প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিনার মিয়া এবং শান্তা মনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ ও সানজিদা সুলতানা জুঁই।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, ইংরেজি সাহিত্যের পাঠ মানে শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি একটি জীবনদর্শন, একটি বিশাল জ্ঞানের দিগন্তে প্রবেশের দরজা। আমাদের সাহিত্যের পাঠ শুধু শব্দ ও বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনাদের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলীকে জাগ্রত করবে।

ইংরেজি বিভাগের আয়োজনকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যে শিক্ষা জীবনের নতুন ধাপে আপানারা প্রবেশ করেছেন, তা কেবল একজন শিক্ষার্থী হওয়ার পরিচয় বহন করে না। বরং আপনারা এখন একটি নতুন দায়িত্ব ও পরিচয়ের অংশীদার। ইংরেজি বিভাগের দক্ষ ও মেধাবী শিক্ষকদের তত্বাবধানে এই শিক্ষা জীবন আপনাদেরকে ভবিষ্যতের একজন সৃজনশীল এবং মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবে।

আলোচনা শেষে নবীনদের স্বাগত জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এতে অংশ গ্রহণ করেন ইমরান আহমদ, সানজিব, নিয়াজ, তাইবা ফেরদৌসী মিম, উম্মে সালমা, জয় চক্রবর্তী, অয়ন বড়ুয়া, সাইমুর চৌধুরী, শ্রবণা আচার্য্য এবং প্রভাষক সাইফুল ইসলাম ও প্রভাষক অনামিকা সাহা। প্রাণোচ্ছল এ আয়োজনে ইংরেজি বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষা জীবন শুধু ক্লাস রুমে নয়, জ্ঞানের বহুমাত্রিকতা ছড়িয়ে দিতে হবে – প্রফেসর ড. আশরাফুল আলম

আপডেট সময় : ০৭:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪