ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

মাদারীপুরে হানিফ পরিবহনের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

মাদারীপুরে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ সরকার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের লোহারডাঙ্গা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সবুজ ট্রাকচালক। তিনি বরিশালের হিজলা উপজেলার পওনিডাঙ্গা গ্রামের মৃত হামদু সরকারের ছেলে।  

জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এছাড়া বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  

মাদারীপুর সদরের ফায়ার সার্ভিস কর্মকর্তা আহাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আটকে পড়া বাস যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়। বাসের কিছু যাত্রী আহত হলেও মারাত্মক নয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে হানিফ পরিবহনের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

আপডেট সময় : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪