ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, প্রমাণের পরও ‘তিরস্কার’ দণ্ডে পার পেলেন পুলিশ সুপার হান্নান!

ভারতের ইন্ডিগো বিমান দেরিতে ছাড়ার ঘোষণা দেয়ায় বেধড়ক মারধর করা হলো পাইলটকে !

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

নির্দিষ্ট সময়ের পর পাইলট এসে ঘোষণা দিলেন বিমান ছাড়তে দেরি হবে। এমন ঘোষণা শোনার পরই পাইলটকে বেধড়ক মারধর শুরু করেন বিমানে থাকা এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের ইন্ডিগো বিমানে এ ঘটনা ঘটেছে। বিমানটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয় তিনি আসতে না পারায় তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলট বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে- এমন ঘোষণার পরই বিমানের পেছনের সারিতে বসা এক যাত্রী ওই পাইলটকে থাপ্পড় মারেন। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিও দেখার পর এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের একজন লিখেছেন, বিমান দেরিতে ছাড়ার ক্ষেত্রে পাইলট বা ক্রু’র দোষ কী ? তারা শুধু তাদের দায়িত্ব পালন করেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে কখনও বিমানে উড়তে দেয়া উচিত নয়। ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, এ ঘটনাটি দিল্লি বিমানবন্দরে হবে। কারণ, সেখানে ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ৭৯টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইট গড়ে ৫০ মিনিট দেরিতে ছেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের ইন্ডিগো বিমান দেরিতে ছাড়ার ঘোষণা দেয়ায় বেধড়ক মারধর করা হলো পাইলটকে !

আপডেট সময় : ১১:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪