ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ; ২৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে।  

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাসটি বিজয়নগরের রামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শ্যামলী বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিসহ খাদে পড়ে যায়। দুর্ঘটনায় উভয় বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ; ২৫ জন আহত

আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪