ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

পোশাকে এক ইউটিউবারের মাইক্রোফোন যুক্ত করার চেষ্টায় ছোট পর্দার ইভানা বিব্রতবোধ করায় সাক্ষাৎকার বাদ !

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ১১০৯ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি ওয়েব ফিল্মের বিশেষ প্রদর্শনীতে গিয়ে ইউটিউবারের কারণে বিব্রতকর অবস্থায় পড়েন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পারসা ইভানার সঙ্গে কী এমন করেছিলেন ওই ইউটিউবার, যে কারণে ঘটনাটি নিয়ে এখনও চলছে বিতর্ক!

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওয়েব ফিল্মের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত পারসা ইভানার সাক্ষাৎকার নিচ্ছিলেন বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা। এ সময় একজন ইউটিউবার ফ্রেমে ঢুকে পড়েন এবং তিনি ইভানার পোশাকে একটি মাইক্রোফোন যুক্ত করার চেষ্টা করেন। ঘটনাটি স্বাভাবিকভাবে নিতে পারেননি ইভানা। তিনি বিরক্ত হন ওই ইউটিউবারের ওপর। নেতিবাচক প্রতিক্রিয়াও দেখান। শুধু তাই নয়, তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকার বাদ দিয়ে চলেও যান।

সাধারণত শোবিজ জগতের মানুষ কোনো অনুষ্ঠানে গেলে তাদের কথা রেকর্ড করার জন্য অনলাইন মিডিয়ার সংবাদকর্মী এবং ইউটিউবাররা এমনটা করেই থাকেন। পারসা ইভানার কাজটা আপত্তিকর মনে হলে তিনি ওই ইউটিউবারকে বুঝিয়ে বলতে পারতেন। কিন্তু সাক্ষাৎকার বাদ দিয়ে চলে যাওয়া অপেশাদারসূলভ।

লামিয়া লাম নামে পারসা ইভানার এক সহকর্মী ওই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই সস্তা ফেসবুক- ইউটিউবার, সো কলড সাংবাদিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কেউ নেই? জাস্ট ডিসগাস্টিং।’

এদিকে, সেদিনের ঘটনার বিষয়ে টিভি চ্যানেল বাংলা ভিশনের এক সংবাদকর্মী বলেন, ‘আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম। ওইসময় একজন ফ্রেমের ভেতর ঢুকে গিয়ে ইভানার পোশাকে মাইক্রোফোন যুক্ত করার চেষ্টা করেন। ফলে ইভানা খুবই বিব্রতকর অবস্থায় পড়েন এবং সাক্ষাৎকার বাদ দিয়ে চলে যান।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোশাকে এক ইউটিউবারের মাইক্রোফোন যুক্ত করার চেষ্টায় ছোট পর্দার ইভানা বিব্রতবোধ করায় সাক্ষাৎকার বাদ !

আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪