ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের পরামর্শ দিলেন প্রফেসর ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৪৩৬ বার পড়া হয়েছে

শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তাদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যেখান থেকে তারা পশ্চিমা দেশ ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রফতানি করতে পারবে।

চীনে সফররত প্রধান উপদেষ্টা চারটি বৈঠক করেন, সেখানে তিনি চীনের ১০০ জনেরও বেশি শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও সিইও এর সঙ্গে আলোচনা করেন।

তাদের কাছে ড. মুহাম্মদ ইউনূস তুলে ধরেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং যা বিদেশি বিনিয়োগকারীদের অত্যন্ত প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করছে।

বাংলাদেশে কারখানা স্থাপনের এখন উপযুক্ত সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে এবং এটি নেপাল ও ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

তিনি নতুন বাংলাদেশের ভবিষ্যত, বাণিজ্যের সম্ভাবনা এবং বাংলাদেশি যুব সমাজের ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

তথ্যসূত্রঃ বিবিসি বাংলা নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের পরামর্শ দিলেন প্রফেসর ড. ইউনূস

আপডেট সময় : ১০:০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫