ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

চাঁদাবাজ-সন্ত্রাসীদের হামলায় তুহিন নামে এক সাংবাদিক প্রকাশ্যে খুন !

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

গাজীপুরে একদিনের ব্যবধানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তার মধ্যে বৃহস্পতিবার (৭ই আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এদিকে, মৃত্যুর ঘণ্টারখানেক আগে নিজের ফেসবুকে গাজীপুর চৌরাস্তার যত্রতত্র পারাপারের দৃশ্য দিয়ে পোস্ট দিয়েছিলেন তুহিন। এছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর জেলা শহরের নানা অনিয়ম নিয়েও সরব ছিলেন তিনি।

তুহিনের সহকর্মীরা জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনার বিষয়ে মন্তব্য করেন।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক নারী ও পুরুষের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ওই লোককে হামলা করে। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁদাবাজ-সন্ত্রাসীদের হামলায় তুহিন নামে এক সাংবাদিক প্রকাশ্যে খুন !

আপডেট সময় : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫