ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

‘গ্রাহক কমে যাওয়ায় বয়কটের সিদ্ধান্ত’- স্বীকার করলো শিলিগুড়ি হোটেল ব্যাবসায়ী এসোসিয়েশন !

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৩৯১ বার পড়া হয়েছে

মুখে দেশপ্রেমের কথা বলা হলেও, এর পেছনে মূলত রয়েছে ব্যবসায়িক ক্ষতির হিসাব-নিকাশ। এমনটাই স্বীকার করেছেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা।

সোমবার (৯ ডিসেম্বর) শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে শিলিগুড়ি হোটেল মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশিদের বয়কটের ঘোষণা দেয়।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত ৫ আগস্টের পর থেকে শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি অতিথির সংখ্যা অনেকটাই কমে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের বয়কট করলে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে না। এই কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

উজ্জ্বল ঘোষ অভিযোগ করে বলেন, ৮ আগস্টের পর বাংলাদেশে ভারত-বিরোধিতার প্রবণতা ও ভারতের পতাকা অবমাননার ঘটনাগুলো তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

হোটেল মালিকদের দাবি, ফুলবাড়ী সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশি শিলিগুড়ি আসেন, তারা সরাসরি দার্জিলিং বা সিকিম চলে যান। ফুলবাড়ী সীমান্তের কাছাকাছি পাহাড় থাকায় বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেল এড়িয়ে যান। ফলে এই অঞ্চলের হোটেল ব্যবসায় কোনো প্রভাব পড়ে না।

তবে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে আসা বাংলাদেশিরা শিলিগুড়ির হোটেলে কিছুটা সময় থাকেন। এদের মধ্যে অনেকে মেডিকেল ভিসাধারী, আবার অনেকে শিক্ষার্থী। হোটেল মালিকরা বলেন, বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না হওয়ায় বয়কট করলেও তার খুব একটা প্রভাব পড়বে না।

উল্লেখ্য, শিলিগুড়ির ৩০০টি হোটেল এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। আগে প্রতি মাসে গড়ে ২ হাজার বাংলাদেশি এই হোটেলগুলোতে আসতেন। কিন্তু আগস্টের পর সেই সংখ্যা কমে ৩শ’ থেকে ৪শ’-তে নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘গ্রাহক কমে যাওয়ায় বয়কটের সিদ্ধান্ত’- স্বীকার করলো শিলিগুড়ি হোটেল ব্যাবসায়ী এসোসিয়েশন !

আপডেট সময় : ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪