ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এনসিপি’র ইফতার মাহফিলের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৪৯৬ বার পড়া হয়েছে

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।

শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরের একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী আহত হন। পরে এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় আহত শান্ত বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার এজাহারে ৩ নম্বর আসামি। আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহারনামীয় আসামি রয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপি’র ইফতার মাহফিলের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫