ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অস্ত্র হাতে ভিডিও করে টিকটকে আপলোড, সেনাবাহিনীর হাতে আটক; যুবদলে পদ স্থগিত !

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

নোয়াখালী সদরে অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে আটক যুবদলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে। আবুল কালাম ওরফে কালা (৩৮) নামের ওই নেতা ১৯ নম্বর মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী ও সদস্যসচিব ইসমাইল চৌধুরী হিরন সই করা এক চিঠিতে তার প্রাথমিক সদস্য পদ ও দলীয় পদবি স্থগিত করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে ১৯ নম্বর মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদবি স্থগিত করা হলো।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) ভোরে চার সহযোগীসহ কালাকে আটক করে যৌথবাহিনী। তারা হলেন একই ইউনিয়নের মেহরাজ (৪৬), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, অস্ত্র হাতে ভিডিও করে টিকটকে আপলোড দেন যুবদল নেতা আবুল কালাম কালা। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার এবং অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী চিঠির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। তদন্ত শেষে দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ত্র হাতে ভিডিও করে টিকটকে আপলোড, সেনাবাহিনীর হাতে আটক; যুবদলে পদ স্থগিত !

আপডেট সময় : ১২:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪