ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

চামেলীবাগ প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

চামেলীবাগ প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর পঞ্চম আসরের উদ্বোধনী খেলা শুক্রবার সম্পন্ন হয়েছে। চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে ও সিপিএল ব্যবস্থাপনা কমিটির পরিচালনায় এই ক্রীড়া অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই প্রিমিয়ার লীগের মাধ্যমে এলাকার তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

লতিফিয়া হাউজিং কমপ্লেক্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল, উপদেষ্টা আনোয়ার হোসেন সাজু, সিপিএল উপদেষ্টা রাজন আহমেদ রাজু, বাসিম আহমেদ, শরিফ উদ্দিন নোমান, কবির আহমেদ ও আরাফাত মাহবুব। তাছাড়া অনুষ্ঠানের এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিপিএল ব্যবস্থাপনা দায়িত্বশীল সদস্যবৃন্দ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এবং এই আয়োজনকে সফল করে তোলেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে উদ্বোধনী খেলাটি সুষ্ঠু ও জমকালোভাবে সম্পন্ন হয়। এই আয়োজনের মাধ্যমে চামেলীবাগ প্রিমিয়ার লিগ ২০২৫ এর পঞ্চম আসর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে ঘোষণা করা হয়। আসরটি আগামী দিনগুলোতে আরও উত্তপ্ত ও প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে বলে আশা প্রকাশ করা হয়।
ফরহাদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মেহেদী হাসান রাতুলের সঞ্চালনায় খেলা শেষে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চামেলীবাগ প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫