ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে- সোশ্যাল মিডিয়ায় সাবেক এমপি মমতাজ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৫:১৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৭৯৮ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী ও রাজনীতিক মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে একনাগারে দুইবার সংসদ সদস্য ও একবার সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। কিন্তু এবারের নির্বাচনে মমতাজ নৌকা প্রতীক নিয়ে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয় বরণ করেন। নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকেই এ নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন শ্রোতাপ্রিয় এ সংগীতশিল্পী।

নিজের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতাজ বেগম একটি স্ট্যাটাস দিয়েছেন। ১৫ জানুয়ারি রাতে মমতাজ এ স্ট্যাটাস দেওয়ার পর এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

স্ট্যাটাসে মমতাজ লিখেছেন, নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এ ভয়ে মুখ বুজে কতো যে অত্যাচার সহ্য করতে হয় তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা-বাবা, পীর মুর্শিদের দোয়া আছে।

মমতাজ আরো লেখেন, আমার এ অর্জনের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে। যারা কোনোদিনই আমার সুনাম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদের সম্মান ও সহযোগিতা করে আসছি, কিন্তু লাভ হয়নি!

স্ট্যাটাসের শেষ দিকে মমতাজ বেগম লিখেছেন, সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধুমাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে। আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষা মাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষগুলোকে হেদায়েত দান কর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে- সোশ্যাল মিডিয়ায় সাবেক এমপি মমতাজ

আপডেট সময় : ০৫:১৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪