ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আয়োজন

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সিলেটে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশন ২২ ফেব্রুয়ারি নগরীর একটি হোটেলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল ফাতেহ ফাত্তা। বক্তারা মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং ভাষা শহীদদের আত্মত্যাগ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করেন।

অনুষ্ঠনের শুরুতে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন এবং ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা পর্বের পাশাপাশি একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রতিভাবান শিল্পী বিমলেন্দু দাস ও দিয়া পুরকায়স্থ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন যে, এ ধরনের উদ্‌যাপন দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আয়োজন

আপডেট সময় : ১১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬